ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২২:২০, ১০ জানুয়ারি ২০২৩
বিল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রাম থেকে হাত-পা বাঁধা ও হ্যান্ডকাফ পড়া অবস্থায় অজ্ঞাত (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বোয়ালমারী বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, বিলের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের দুই হাত বাঁধা এবং হ্যান্ডকাফ পরা অবস্থায় দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন। এরপর সিআইডি টিমকে খবর দেওয়া হয়। তারা এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করবে।

ওসি জানান, বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ হেডকোয়ার্টারে বার্তা পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নাটোর মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!