ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে যুবকের মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ৯ জানুয়ারি ২০২৩
ফেনীতে যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি

ফেনীতে সড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন বলে ধারণা স্থানীয়দের।

সোমবার সন্ধ্যায় ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের বটতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ৩০ বছর বয়সী মো. মানিক পিরোজপুর জেলার নাসির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ফেনী সদর উপজেলার ধলিয়ার সোমবারহাটে ভাড়া বাসায় থাকতেন মানিক। তিনি চট্টগ্রামের মিরসরাইয়ে একটি গাড়ির ওয়ার্কশপে ইঞ্জিনের কাজ করতেন। সোমবার সন্ধ্যায় ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের বটতলা এলাকায় মানিকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন আশপাশের লোকজন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!