ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি না ফেরা ১২ বছরের অটোচালকের মরদেহ মিলল মহাসড়কের পাশে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ৫ জানুয়ারি ২০২৩
বাড়ি না ফেরা ১২ বছরের অটোচালকের মরদেহ মিলল মহাসড়কের পাশে
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর সোহেল মিয়া নামে ১২ বছর বয়সী এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাড়িউড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহেল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিমপাড়া গ্রামের শামসু মিয়ার ছেলে।

সরাইল থানার ওসি আসলাম হোসেন বলেন, বুধবার অটোরিকশা নিয়ে বের হয় সেহেল। রাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি ছেলেটি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাড়িউড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে খাদে তার মরদেহ দেহে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

ওসি বলেন, দুর্বৃত্তরা অটোচালক সোহেলকে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার অটোরিকশাটি পাওয়া গেছে। মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!