[ রাজধানী ]
কিশোর গ্যাংয়ের ৩৮ জন গ্রেফতার
ফাইল ফটো
রাজধানীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৭ গ্রুপের ৩৮ জনকে গ্রেফতার করেছে র্যাব-১।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত বিমানবন্দর, বনানী, মহাখালী, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কিশোর গ্যাং গ্রুপগুলো হলো- বাবা গ্রুপ, জাউরা গ্রুপ, ডি কোম্পানি ও জাহাঙ্গীর গ্রুপ। এসব গ্রুপের সদস্যরা এলাকায় ছিনতাই, মাদকসহ সন্ত্রাসী নানা তাণ্ডব করে আসছিল।
.png)
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বিষয়ে শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরায় র্যাব-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোর গ্যাং
লিংক সফলভাবে কপি হয়েছে!