রাত ৯টা ৫০ মিনিটের দিকে লাগা আগুন ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
.png)
তিনি বলেছেন, ‘আমরা ভেতরে তল্লাশি করছি। আটকেপড়াদের জীবিত উদ্ধারে যতটুকু করা সম্ভব আমরা সেটা করার চেষ্টা করছি। বাকি পরিস্থিতি এখনো বলার সময় হয়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে, তারপরও ভেতরে ধোঁয়া আছে।’
তিনি বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। জীবিতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছি।’
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া ভবনের ভেতর থেকে ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ভেতরে বডি ব্যাগ নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। নিচে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।