ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। মৃতদের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া ৭৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সাততলা ওই ভবনটির তৃতীয় তলায় একটি কাপড়ের দোকান ছিল। এছাড়া অন্যান্য তলা কাচ্চি ভাইসহ বেশ কয়েকটি রেস্টুরেন্টে রয়েছে।
হাসপাতালের পুলিশ বলছে, অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন।
.png)
এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডে অবস্থিত একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সেখানে একে একে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিভানোর কাজে যোগ দেয়। ওই ভবনে আটকেপড়া মানুষদের ফায়ার সার্ভিস সদস্যরা নামিয়ে আনার চেষ্টা করছে।