ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

গুলশানে কাচ্চি ভাইকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৪, ৬ মার্চ ২০২৪
গুলশানে কাচ্চি ভাইকে লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর গুলশান-২ নম্বরের কাচ্চি ভাই রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় এ জারিমানা করা হয়েছে। অভিযানে একই অভিযোগে ধানসিঁড়ি নামে আরেকটি রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বুধবার দুপুর সাড়ে ১২টায় ডিএনসিসি’র অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়েন এ আদালত পরিচালনা করেন। দুপুর পৌনে একটা পর্যন্ত গুলশান-২ নম্বর এলাকায় এ অভিযান চলে।

এ ছাড়া অভিযানে সিঁড়ির সামনে মালামাল রাখায় সেভা হাউজ নামে একটি ভবনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ভবনটি সাততলা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: গুলশান
লিংক সফলভাবে কপি হয়েছে!