[ রাজধানী ]
রাজধানীতে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত, গ্রেফতার ৩
ফাইল ফটো
রাজধানীর উত্তর মুগদায় কবি নজরুল কলেজের শিক্ষার্থী পিয়াস ইকবাল নুরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অন্যতম প্রধান তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাতে রাজধানীর মুগদা ও মানিকগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ছুরিকাঘাতে গুরুতর আহত হন নুর। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এ ঘটনায় নিহতের বাবা ইকবাল হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। এ ঘটনায় ছায়া তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িত অন্যতম প্রধান তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা আরো বলেন, আগামীকাল সোমবার দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!