[ রাজধানী ]
মোহাম্মদপুরে বাবার মোটরসাইকেলে থাকা শিশুর মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর মোহাম্মদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় বাবার সঙ্গে মোটরসাইকেলে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর ভাই ও মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তা ময়ূরী ভিলার সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। আহত অপর শিশুটির অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পুলিশ জানায়, দুই শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আব্দুল হাই লিটন। ময়ূরী ভিলার সামনে পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটির উপর উঠে যায়।
.png)
এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুলাহ মাহমুদ রিফাত (১১)। আহত বাবা ও মোটরসাইকেলে থাকা অপর শিশু ফাহাদকে (১৪) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ফাহাদের অবস্থা আশঙ্কাজনক।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার (এসআই) শফিউল আলম এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করে বলেছেন, কাভার্ডভ্যানের চলাককে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মোটরসাইকেল
লিংক সফলভাবে কপি হয়েছে!