মৃত আবু বকর সিদ্দিক সদর উপজেলার জঙ্গলদি দক্ষিণপাড়ার মোহাম্মদ হায়দার আলীর ছেলে।
মৃতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে আবু বকর সিদ্দিক নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে পার্শ্ববর্তী একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এ সময় সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেফাজতে নেয়।
.png)
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের আবেদন করা হয়েছে।