[ রাজধানী ]
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রি নিহত
ফাইল ফটো
রাজধানীর কামরাঙ্গীরচরের বালুর মাঠ এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার দুপুর দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. কবির হোসেন (৩০) নওগাঁর সাপাহার থানার কামাশপুর গ্রামের আনোয়ারুল হকের ছেলে। তিনি কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
কবির হোসেনের বড় ভাই কাউছার বলেন, আজ দুপুরের দিকে কামরাঙ্গীরচর বালুর মাঠ এলাকায় রাজমিস্ত্রির কাজ করার সময় অসাবধানতাবশত ঐ ভবনের পাঁচতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবগত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!