ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০৫, ১৬ মার্চ ২০২৪
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০
ফাইল ছবি

ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওডেসায় রাশিয়ার জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭৫ জন।

শুক্রবার (১৫ মার্চ) এই হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা

রাশিয়ায় স্থানীয় সময় সকাল ৮টা থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। আগামী রোববার (১৭ মার্চ) পর্যন্ত তিন দিন ধরে চলবে ভোটগ্রহণ। ভোট শুরুর কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় সকাল ১১টার দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ওডেসায়। সেটির আঘাতের পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। সে সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়ে রুশ সেনারা।

Advertisement

সামরিক পরিভাষায় এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘ডবল ট্যাপ হামলা’ বলা হয়। জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মারিয়ানা অ্যাভেরিনা বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ওডেসায় ‘ডবল ট্যাপ’ হামলা চালিয়েছে রুশ বাহিনী।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, আবাসিক ভবন, গ্যাস পাইপলাইন ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বিমান হামলা চালায় রাশিয়া। এতে ২০ জন নিহতের পাশাপাশি অন্তত ৭৫ জন আহত হয়েছেন।

হামলার প্রত্যক্ষদর্শী মারিয়া স্লিজোভস্কা বলেন, দ্বিতীয় ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে প্রথম হামলায় তার মায়ের বাড়ির সবকিছু ভেঙ্গে যায়। অনেক মানুষ আছে সেখানে। রক্ত ও অ্যাম্বুলেন্স ছিল।

শুক্রবার সন্ধ্যায় এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ বাহিনীর এই হামলাকে ‘ঘৃণ্য কাপুরুষতা’ উল্লেখ করে বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এই হামলার সমুচিত জবাব দেবে। ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধারে জরুরি পরিষেবা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!