ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ার দুটি জ্বালানি ডিপোতে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৫, ১২ মার্চ ২০২৪
রাশিয়ার দুটি জ্বালানি ডিপোতে ইউক্রেনের ড্রোন হামলা
ফাইল ছবি

রাশিয়ার একাধিক শহরে অন্তত ২৫টি ড্রোন এবং নয়টি রকেট হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রাশিয়ার কস্তোভো এবং ওরিওল শহরের পৃথক দুটি জ্বালানি ডিপোতে ব্যপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আঞ্চলিক গভর্নররা।

মঙ্গলবার (১২ মার্চ) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে- রুশ বাহিনী মস্কো, লেনিনগ্রাদ, বেলগোরড, কুরস্ক, ব্রায়ানস্ক, তুলা এবং ওরিওলসহ রাশিয়ান অঞ্চলে ২৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

নোভগোরোড অঞ্চলের গভর্নর গ্লেব নিকিতিন জানিয়েছেন, মস্কো থেকে প্রায় ৪৫০ কিলোমিটার পূর্বে কস্তোভোর কিরিশি শহরের উপকণ্ঠে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম লুকোইলস নরসি তেল শোধনাগারে একটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত হয়েছে। এতে শোধনাগারে ব্যাপক আগুন ছড়িয়ে পড়েছে।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নরসি শোধনাগারের একটি ছবি পোস্ট করে তিনি বলেন, জরুরি পরিষেবাগুলো সেখানে আগুন নেভানোর জন্য কাজ করছে।

এর আগে ওরিওলে, ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে আরো একটি ড্রোন পৃথক একটি জ্বালানি ডিপোতে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে আঞ্চলিক গভর্নর আন্দ্রে ক্লিচকভ জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে একটি জ্বালানি এবং শক্তি কমপ্লেক্স সুবিধায় আক্রমণ করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে বিশেষ পরিষেবাগুলো ঘটনাস্থলে কাজ করছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’

আঞ্চলিক গভর্নরের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, ইউক্রেনীয় ড্রোনগুলো সোমবার রাতে ইউক্রেনীয় শহর খারকিভের কাছে বেলগোরোডের রাশিয়ান অঞ্চলে আক্রমণ করেছিল।

এরআগে শনিবার রাতে প্রায় ৪৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার দাবি করে রাশিয়া। মূলত সীমান্তবর্তী রোস্তভ-অন-ডন অঞ্চলে একটি বিমান কারখানাকে লক্ষ্য করেই এই হামলাগুলো চালায় ইউক্রেন।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!