ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এরদোগানের সঙ্গে জেলেনস্কির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০৭, ৯ মার্চ ২০২৪
এরদোগানের সঙ্গে জেলেনস্কির বৈঠক
ভলোদিমির জেলেনস্কি ও রিসেপ তাইয়্যিপ এরদোগান - ফাইল ছবি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনা শেষে এরদোগান জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ইউক্রেন ও রাশিয়াকে নিয়ে সম্মেলনের আয়োজন করতে তুরস্ক প্রস্তুত।

শুক্রবার (৮ মার্চ) ইস্তাম্বুল শহরে এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হয়।

Advertisement

গত দুই বছর ধরে চলা যুদ্ধপরিস্থিতিতে মস্কো ও কিয়েভের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন এরদোগান। দুই দেশের মধ্যে শান্তি আলোচনায় তুরস্ক কি ধরনের সুবিধা সরবরাহ করতে পারে এরদোগান সে বিষয়ও উল্লেখ করেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সঙ্গে আমাদের একাত্মতা অব্যাহত রাখলেও আলোচনারভিত্তিতে যুদ্ধের অবসান ঘটাতে আমরা আমাদের কাজ চালিয়ে যাবো।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। যদিও এরদোগানের শান্তি আলোচনার প্রস্তাবের বিষয়ে তিনি কিছু বলেননি।

তাছাড়া রাশিয়ায় ইউক্রেনের বন্দি সেনাদের মুক্তির ক্ষেত্রে এরদোগান যে চেষ্টা করেছেন তার জন্য জেলেনস্কি তাকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে রমজানের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাছাড়া পূর্ব জেরুজালেমের চলমান সহিংসতা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

গত ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলের হামলায় ৩০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২ হাজার ৪০২ জন।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!