[ রাজধানী ]
৯ ঘণ্টা পর ডেমরার আগুন নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর ডেমরায় গুদামে লাগা আগুন প্রায় ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট, নৌবাহিনী ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সহকারী উপ-পরিচালক শাহজাহান শিকদার।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
.png)
এর আগে, বৃহস্পতিবার রাত ১১টা ৪৫মিনিটে ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় থাকা গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!