ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ধানমন্ডির সপ্তক স্কয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৯, ২২ মার্চ ২০২৪
ধানমন্ডির সপ্তক স্কয়ারে আগুন
ফাইল ফটো

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের সপ্তক স্কয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট র‌ওনা করেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেল ৪টা ৪৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

তিনি বলেন, ধানমন্ডি ২৭ নম্বরের সপ্তক স্কয়ারে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

Advertisement

এদিকে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!