[ রাজধানী ]
ঢাকায় একদিনে তিন জায়গায় লাগল আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানী ঢাকা ও বাইরে রোববার ভোর থেকে বিকেল পর্যন্ত পৃথক তিন জায়গায় আগুন লেগেছে। এর মধ্যে ঢাকায় একটি, নারায়ণগঞ্জে একটি ও মুন্সীগঞ্জের এক জায়গায় এ আগুনের ঘটনা ঘটেছে।
রোববার বিকেলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারে রোববার ভোরে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের দুই শতাধিক দোকান আগুনে পুড়ে গেছে।
মুন্সীগঞ্জের গজারিয়ার একটি সুপারবোর্ড কারখানায় আগুন লেগেছে। রোববার দুপুর ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। ঐ আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। সর্বশেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
.png)
অন্যদিকে বিকেলে ৪টা ৫ মিনিটে রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগে। সর্বশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুনে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!