[ রাজধানী ]
ভুয়া নারী চিকিৎসক, কখনো পড়েননি ন্যাশনাল মেডিকেল কলেজে
মুনিয়া খান রোজা- ফাইল ফটো
সম্প্রতি গণমাধ্যমে এক চিকিৎসকের ইন্টারভিউ ভাইরাল হয়েছে। তার নাম মুনিয়া খান রোজা। এর আগে, ভুয়া চিকিৎসক হিসেবে গ্রেফতারের পর আলোচনায় আসেন তিনি।
এদিকে ঐ নারীর ইন্টারভিউ এক বেসরকারি টেলিভিশনে প্রচার হলে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা। তবে এ নামের কেউ কখনোই ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়েননি বলে জানিয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
কথিত ঐ ডাক্তার ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পাস করেছেন মর্মে সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। এরপরই বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
.png)
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অধ্যক্ষ গণমাধ্যমে জানান, প্রকৃত সত্য হলো মুনিয়া খান রোজা নামের কোন ছাত্রী কখনোই ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়াশোনা করেননি।
এতে আরো বলা হয়, তার এ ধরনের মিথ্যা বক্তব্যের কারণে ঐতিহ্যবাহী ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিব্রতবোধ করছে। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার কোনোভাবে কাম্য নয়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভুয়া চিকিৎসক
লিংক সফলভাবে কপি হয়েছে!