ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অল্প সময়ে ধনী হওয়ার ফাঁদ পেতে গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৯, ৩ এপ্রিল ২০২৪
অল্প সময়ে ধনী হওয়ার ফাঁদ পেতে গ্রেফতার ৯
ছবি: সংগৃহীত

বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং উপবৃত্তি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ২০ থেকে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে ৯ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। চক্রটি অল্প সময়ে ধনী হতে এ ফাঁদ পেতেছিল বলে র‍্যাব জানিয়েছে।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১০ এর পরিচালক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

গ্রেফতারকৃতরা হলেন- ইসমাইল মাতুব্বর, ইব্রাহীম মাতুব্বর, মতিউর রহমান, সিনবাদ হোসেন, সুমন ইসলাম, মাহমুদুল হাসান, সাব্বির খন্দকার, মো. সাকিব ও রাসেল তালুকদার।

Advertisement

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ঢাকার কেরাণীগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এই ৯ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মুঠোফোন, সিম কার্ড, ল্যাপটপ ও টাকা উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, এই চক্রের নেতা ইসমাইল। তারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার কথা বলে প্রলুব্ধ করতেন। পরে কৌশলে তাদের মোবাইল অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তর করতেন। এই টাকা সবাই মিলে ভাগ করে নিতেন। চক্রটি এক বছরে দেশের বিভিন্ন এলাকায় শতাধিক ব্যক্তির কাছ থেকে ২০-২৫ লাখ টাকা আত্মসাৎ করেছে। অল্প সময়ে ধনী হওয়ার আশায় এ প্রতারণায় নেমেছিলেন চক্রটির সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!