ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঈদে ঘরমুখী মানুষদের যে বার্তা দিলেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৬, ৭ এপ্রিল ২০২৪
ঈদে ঘরমুখী মানুষদের যে বার্তা দিলেন মেয়র আতিক
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম- ফাইল ফটো

এবারের ঈদযাত্রায় বাড়ি ফেরা মানুষের জন্য সচেতনতামূলক বার্তা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার  ডিএনসিসির ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় মেয়র আতিকুল ইসলাম এ বার্তা দিয়েছেন।

তিনি বলেন, ‘আসছে ঈদ। ঈদ আনন্দ ভাগ করে নিতে নাড়ির টানে অনেকেই বাড়ি ফিরছেন। বাসাবাড়ি, স্কুল-কলেজসহ সব প্রতিষ্ঠানের যাবতীয় নিরাপত্তা ছাড়াও আরো কিছু বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।’

Advertisement

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ছাদ, বেজমেন্ট, বারান্দা, ফুলের টব, ফ্রিজের ট্রেসহ কোথাও কোনো পানি জমছে কি-না তা নিশ্চিত হওয়া। কমোডের ঢাকনাটি যথাযথভাবে লাগিয়ে রাখা। কারণ আপনার অনুপস্থিতিতে এই স্থানগুলো হয়ে উঠতে পারে প্রাণঘাতী এডিস মশার বংশবৃদ্ধির উপযুক্ত জায়গা। তাই নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি।’

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!