শনিবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাফিনের বাড়ি গাজীপুরের টঙ্গীতে। তার বাবার নাম মো. আব্দুর রশিদ। শাফিন উত্তরা কমার্স কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
.png)
শাফিনের মামা পাভেল জানান, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। বাসায় ফেরার পথে বিমানবন্দর গোলচত্বরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে দুইজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে শাফিন চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায়। গুরুতর আহত ইমামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদহটি হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।