আহতরা হলেন, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের মেউর গ্রামের আবুল কালাম আজাদ ও একই গ্রামের রাব্বি পাইক। তারা দুইজন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহত আজাদ ও রাব্বি মোটরসাইকেলে বাকেরগঞ্জের গারুড়িয়া থেকে বরিশাল যাওয়ার সময় উপজেলার চরাদি ইউনিয়নের গোপালপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রাব্বি পাইকের পা গোড়ালি থেকে আলাদা হয়ে গুরুতর আহত হয়। এছাড়া সঙ্গে থাকা আজাদের পা ভেঙে গেছে।
.png)
বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, দুই কলেজশিক্ষার্থী মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে গুরুত আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেলে চাপা দেওয়া বাসটি জব্দ করেছি।