[ রাজধানী ]
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের ৭ সদস্য গ্রেফতার
ফাইল ফটো
বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।
শনিবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়।
চক্রের সদস্যরা অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বিভিন্ন নিয়োগ পরীক্ষার উত্তরপত্র সরবরাহ করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
.png)
আগামীকাল রোববার গ্রেফতারদের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ডিবি।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!