ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

৭৫ পরিবারের পাশে তিয়ানশি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৮, ২২ মে ২০২৪
৭৫ পরিবারের পাশে তিয়ানশি বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশি স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় ৭৫টি পরিবারের মাঝে বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ও নিজস্ব পণ্য প্রদান করেছে টিয়েন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

বুধবার রাজধানীর মিরপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অফিসে এ অনুদান প্রদান করা হয়।

‘Feel the Love, Create the Love, Share the Love’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত অন্যান্য শাখার ন্যায় বাংলাদেশেও টিয়েন্স গ্রুপের এ অঙ্গপ্রতিষ্ঠান এ অনুদান প্রদান করে। 

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন- তিয়ানশি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এন্ডি ওয়াং, মার্কেটিং ডিপার্টমেন্টের ম্যানেজার নাজমুল ইসলাম, ফ্যাইন্যান্স ম্যানেজার সাজিদুর রহমানসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিদ্যানন্দ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তার।

বিদ্যানন্দের সহযোগিতায় ৭৫ পরিবারের পাশে তিয়ানশি বাংলাদেশ

অনুদান প্রদান শেষে তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ডি ওয়াং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান এবং সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাঁসি ফুটিয়ে তুলতে পেরে আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে তিয়ানশি পরিবারের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশের থাকার ইচ্ছা প্রকাশ করেন।

বিদ্যানন্দ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তার উপস্থিত সব অভিভাবককে নিজ নিজ সন্তানদের প্রতি আরো বেশি যত্নশীল হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে সমাজ সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত থাকার জন্য ধন্যবাদ জানান। 

উল্লেখ্য, বিদ্যানন্দ ফাউন্ডেশন একটি বাংলাদেশি স্বেচ্ছাসেবী সংস্থা যা শিশুদের নিয়ে কাজ করে। সংগঠনটি পথশিশু, সুবিধা বঞ্চিত দরিদ্র ও অসচ্ছল শিশুদের মৌলিক শিক্ষা, আহার, চিকিৎসা এবং আইন সেবা প্রদান করে। তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড দীর্ঘ ১৯ বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে বাংলাদেশে ব্যবসা করছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!