[ রাজধানী ]
শান্তিনগরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ফটো
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাজধানীর শান্তিনগরে ১২ তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট কাজ শুরু করে। দুপুর ২টার মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, শান্তিনগরে একটি বাসায় আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
.png)
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!