ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে শুদ্ধাচার বিষয়ক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৬, ২৫ মে ২০২৪
সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে শুদ্ধাচার বিষয়ক আলোচনা সভা
ছবি: ডেইলি বাংলাদেশ

সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে রাজধানীর কুর্মিটোলার সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অধ্যক্ষ উইং কমান্ডার মো. মনিরুজ্জামান, পিএসসির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী।

Advertisement

আলোচনা সভায় কুর্মিটোলা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।

এ সময় উপস্থিত সবার উদ্দেশে শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ে মূল্যবান বক্তব্য দেন অতিথিরা।

ডেইলি-বাংলাদেশ/এআর/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!