ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হিজড়াদের হামলায় এসআই‘র চোখ নষ্ট: গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৩, ৩ জুন ২০২৪
হিজড়াদের হামলায় এসআই‘র চোখ নষ্ট: গ্রেফতার ৪
ফাইল ফটো

রাজধানীর পরীবাগে হিজড়াদের হামলায় মো. মোজাহিদ নামে এক এসআয়ের) চোখ নষ্ট হওয়ার ঘটনায় রমনা মডেল থানায় মামলা হয়েছে। ঐ মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে এখন পর্যন্ত জড়িত সন্দেহে চার হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- তানিয়া, তন্নী, কেয়া ও সাথী।

রমনা মডেল থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, বৃহস্পতিবার রমনা থানার এসআই মোজাহিদসহ পুলিশের একটি দল পরীবাগ এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি করছিল। রাত আনুমানিক ৩টার দিকে হিজড়াদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় সেখানে পুলিশ উপস্থিত হলে হিজড়ারা পুলিশের ওপর হামলা করে।

Advertisement

একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইটপাটকেল নিক্ষেপ করলে একটি ইট এসআই মোজাহিদের চোখে পড়ে। এতে মুজাহিদের চোখের চশমার কাচ ভেদ করে চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়। এছাড়া তিনি মুখের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন।

ওসি আরো বলেন, এসআই মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের অপারেশন হয়েছে। এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা হয়েছে। হামলায় জড়িত তিন হিজড়াকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়। রোববার আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!