ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বাইকার নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০২, ৫ জুন ২০২৪
যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বাইকার নিহত
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালকসহ গাড়িটি জব্দ করেছে পুলিশ।

এসআই সাইফুল ইসলাম জানান, ঐ ব্যক্তি মোটরসাইকেলে করে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন একটি কাভার্ডভ্যান ঐ মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তিনি নিজেই ৈঐ কাভার্ডভ্যানটি জব্দসহ চালককে আটক করা হয় এবং গুরুতর আহত হওয়া ঐ ব্যক্তিকে হাসপাতালে নেয়। তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

সাইফুল ইসলাম আরো জানান, ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে। তারাই পরবর্তী ব্যবস্থা নিচ্ছেন।

যাত্রাবাড়ী থানার এসআই নির্মল দাস জানান, ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে কিছুটা জানতে পেরেছেন তিনি। বিস্তারিত জানার জন্য ঢাকা মেডিকেলে যাচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!