নিহতরা হলেন- শিবালয় উপজেলার শিবালয় ইউনিয়নের শিবালয় গ্রামের আব্দুল লতিফের ছেলে অটোরিকশাচালক মো. আমিনুর ও একই ইউনিয়নের ছোট আনুলিয়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া।
বরঙ্গাইল হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহিম জানান, সকাল সাড়ে ৯টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকার কাছাকাছি জায়গায় পাটুরিয়াগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে আরিচা থেকে থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক কাভার্ডভ্যানটি পালিয়ে গেলেও দৌলতদিয়া ঘাট থেকে আটক করে থানায় আনা হচ্ছে। নিহতদের আবেদনের প্রেক্ষিতে তাদের লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় মামলাও প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
.png)