[ রাজধানী ]
ছিনতাই করে পালাতে গিয়ে লেকে ঝাঁপ, অতঃপর...
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশান এলাকায় ছিনতাই করে পালানোর সময় এক যুবক লেকের পানিতে ঝাঁপ দিয়েছে। তবে সাঁতার না জানায় উঠতে পারেনি সে। এখন তাকে খুঁজছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের নাম পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, এক যুবক পানিতে পড়ে গিয়েছিল। ফায়ার সার্ভিসের ডুবুবি দল সেখানে গিয়েছে। তারা কাজ করছে। তবে তাকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!