ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৮, ১৩ জুন ২০২৪
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
ফাইল ফটো

ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ জুন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী পবিত্র ঈদুল আজহার পর নতুন সূচিতে মেট্রোরেল চলবে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানান।

এম এ এন সিদ্দিক বলেন, আগামী ১৯ জুন থেকে মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময় পরিবর্তন হতে যাচ্ছে। মূলত সরকার নির্ধারিত অফিসের নতুন সময়সূচির কারণেই আগের সময় পরিবর্তন হয়েছে।

Advertisement

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস মেট্রো ট্রেনে বহন করা যাবে না। একই সঙ্গে আগের আরোপ করা নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!