[ রাজধানী ]
ঢামেকের সামনে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
ফাইল ফটো
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শাহবাগ থানার এসআই মো. ছানারুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঐ ব্যক্তিকে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে রাখা হয়।
তিনি জানান, ঐ ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। আশপাশের লোকজনের মুখে জানতে পারি, ঐ ব্যক্তি ভবঘুরে ছিলেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।
.png)
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসআই মো. ছানারুল।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঢামেক
লিংক সফলভাবে কপি হয়েছে!