ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চোরাই মোটরসাইকেল বেচাকেনা, চক্রের ৭ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২০, ২০ জুন ২০২৪
চোরাই মোটরসাইকেল বেচাকেনা, চক্রের ৭ সদস্য গ্রেফতার
ফাইল ফটো

রাজধানীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে লালবাগ থানা-পুলিশ। এরা হলেন– মো. আলবি, সাগর, রনজু ওরফে রমজান, আরিফ, মো. মারুফ, সাব্বির ও আলিফ।

কামরাঙ্গীরচর ও ঢাকা জেলার সাভার এলাকায় বুধবার রাতে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা জানান, বুধবার রাতে কামরাঙ্গীরচর থানার আজিজিয়া মসজিদ গলির জুতার কারখানার সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনার কামরাঙ্গীরচর থানায় একটি চুরির মামলা হয়।

Advertisement

তিনি বলেন, মামলাটির ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তার কামরাঙ্গীরচর ও ঢাকা জেলার সাভার এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়।

লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, গ্রেফতাররা পেশাদার চোরাই মোটরসাইকেল বেচাকেনা চক্রের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধ হয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করত। কামরাঙ্গীরচর থানার মামলায় গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!