পল্টন থানার এসআই রাম কানাই সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতরা হলেন- ইমন (২৩) ও ফরহাদ (২১)। পুলিশের ধারণা, অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, পল্টনে একটি ভবনের ষষ্ঠ তলায় মাতৃভূমি গ্রুপের অফিসে গিয়ে দরজা বন্ধ পাই। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে অফিসের দরজা ভেঙে ঐ দুই যুবককে অচেতন অবস্থায় দেখতে পাই।
.png)
পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতদের পাশে দুইটি কাচের বোতলে অ্যালকোহল জাতীয় পদার্থ আলামত হিসেবে উদ্ধার করি। আমাদের ধারণা, অতিরিক্ত মদ্যপানে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত দুজনই মাতৃভূমি গ্রুপের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তাদের গ্রামের বাড়ি ভোলা বলে জানিয়েছেন এস আই রাম কানাই।