[ দেশজুড়ে ]
মাঠে পড়েছিল মাদকাসক্ত বৃদ্ধের মরদেহ
ফাইল ফটো
চুয়াডাঙ্গার জীবননগরে খাইরুল বাশার (৬৪) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পেছনের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত খাইরুল বাশার জীবননগর উপজেলার পিয়ারাতলা এলাকার মৃত আব্দুর রহিম মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার বিকেলে খায়রুল বাশার বাড়ি থেকে বের হন। এরপর তিনি বাড়িতে ফেরেননি। আজ দুপুরে জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পেছনের মাঠে স্থানীয় বাসিন্দারা তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
.png)
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খাইরুল বাশার মাদকাসক্ত ছিলেন। সোমবার রাতে অতিরিক্ত নেশা করে থাকতে পারেন তিনি।
জীবননগর থানার ওসি (তদন্ত) একরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তার গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!