ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ ঘরে মিলল নারীর অর্ধগলিত মরদেহ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ১৮ জুন ২০২৪
নিজ ঘরে মিলল নারীর অর্ধগলিত মরদেহ
ফাইল ফটো

দিনাজপুরের মির্জাপুর খ্রিষ্টানপাড়া নামক এলাকা থেকে শান্তি রানী রায় (৪৩) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত শান্তি রানী রায় ওই এলাকার স্বপন রায়ের স্ত্রী। স্বপন পেশায় একজন গাড়িচালক। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। এ সময় স্ত্রীকে মারধর করে তার স্বামী ট্রাক নিয়ে ডিউটিতে চলে যান। মঙ্গলবার সকালে ওই বাড়ি থেকে পচা গন্ধ বের হলে ডাকাডাকি করেও কেউ বেরিয়ে না আসায় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে ঘরের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনা জানার পর স্বামী বাড়িতে আসলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

Advertisement

দিনাজপুর কোতয়ালি থানার ওসি বিশ্বনাথ দাস বলেন, আমরা ঘটনাস্থলে এসে দেখি ঘরের দরজা খোলা। সম্ভবত ৩ থেকে ৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। নারীর মরদেহ পচে যাওয়ার মতো হয়েছে। তার শরীরে আমরা আঘাতের চিহ্ন পেয়েছি। তবে এটি হত্যা নাকি অন্য কারণে মৃত্যু হয়েছে, তার সঠিক কারণ জানার জন্য লাশ মর্গে প্রেরণ করেছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!