শনিবার সকাল ৯টা ৪৩ মিনিটে প্রাইভেটকারটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, সকাল ৯টা ৪৩ মিনিটের দিকে ইঞ্জিনে ওভার হিটের (অতিরিক্ত গরম) কারণে মহাখালী এলাকায় একটি প্রাইভেটকারের ইঞ্জিনে আগুন লেগে যায়। প্রথমে গাড়ির চালক আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে ফোন দেন। পরে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টার দিকে আগুন নির্বাপণ করে।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি গাড়ির ইঞ্জিনে ওভার হিট হয়ে প্রথমে ধোয়া সৃষ্টি হয়। পরে ইঞ্জিনে আগুন লেগে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।