ফায়ার সার্ভিস জানায়, প্রাইভেটকারটিকে ঢাকামুখী লেন থেকে সাভারের দিকে ইউটার্ন করাচ্ছিলেন চালক। এমন সময় গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। বিষয়টি দেখতে পেয়ে পথচারীরা জরুরি সেবা ৯৯৯- এ কল করেন। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ট্যানারি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদুল জামান ফরহাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাইভেটকারটিতে শুধু চালক ছিলেন। আগুন দেখতে পেয়ে গাড়ি থেকে দ্রুত নেমে পড়েন তিনি। তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইঞ্জিনে ওভার হিট বা ইঞ্জিনে ইলেকট্রিক লাইনে ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে।
.png)