ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুড়ল কর্ণফুলী পেপার মিলস, যেভাবে লাগে আগুন

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৬, ১৩ জুলাই ২০২৪
পুড়ল কর্ণফুলী পেপার মিলস, যেভাবে লাগে আগুন
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলসে (কেপিএম) আগুন লেগেছ। শুক্রবার (১২ জুলাই) রাত ১টায় মিল চালু অবস্থায় কাগজ উৎপাদনের দুই নম্বর মেশিন থেকে আগুন লাগে। পরে কেপিএমের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ ও কাপ্তাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

কেপিএম কারখানা সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে উৎপাদন মেশিনের বেল্ট পুড়ে যাওয়ার পাশাপাশি কিছু কাঁচামাল, তৈরি কাগজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরে বলে যাবে।

কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টা ১৫ মিনিটের দিকে পৌঁছাই এবং ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্টসার্কিট বা দুটি মেশিনের ঘর্ষণে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!