[ রাজধানী ]
প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী নিবন্ধন
ডিএসসিসি উন্মুক্ত লটারি কাল
ফাইল ফটো
বাসাবাড়ি থেকে ওয়ার্ডভিত্তিক ‘প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী (PCSP)’ নিবন্ধনের লক্ষ্যে উন্মুক্ত লটারি করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বুধবার সন্ধ্যায় ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএসসিসির এ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হানিফ মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হবে।
.png)
লটারি পরিচালনায় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত থাকবেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!