[ রাজধানী ]
সনাতন অধিকার সুরক্ষা পরিষদের মানববন্ধন
ছবি: সংগৃহীত
সারাদেশে চলমান সহিংসতা, শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিষ্ঠান ভাঙচুর-লুটপাট, ধর্ষণ, অগ্নিসংযোগ ও চাঁদাবাজি বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সনাতন অধিকার সুরক্ষা পরিষদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- সনাতন অধিকার সুরক্ষা পরিষদের সভাপতি রতন চন্দ্র পাল,সাংগঠনিক মুখপাত্র মলয় ঘটক, সহ-সভাপতি লক্ষীকান্ত কর্মকার, সবুজ বিশ্বাস, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘের সভাপতি পীযূষ দাস প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!