ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০২৪
বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
ছবি- ডেইলি বাংলাদেশ

বকেয়া বেতন আদায়ের দাবিতে সড়ক অবরোধ করেছে রাজধানীর যমুনা ফ্যাশন অয়ার লিমিটেডের পোশাক শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকরা জানান, গত আগস্টের বকেয়া বেতন আজকের মধ্যে পরিশোধ করতে হবে।

বুধবার সকাল ৯ টা থেকে রাজধানীর শিয়ালবাড়ী এলাকার সড়ক অবরোধে করে রেখেছে শ্রমিকরা।

আন্দোলনরত একাধিক শ্রমিক জানান, গত আগষ্ট মাসের বেতন গত ১৫ সেপ্টেম্বর পরিশোধ করার কথা ছিলো। কিন্তু মালিক পক্ষ এখন পর্যন্ত পরিশোধ করতে পারে নাই। 

Advertisement

তারা আরো জানান, বাধ্য হয়ে আজকে আমরা (শ্রমিকরা) গার্মেন্টসের ভেতরে কাজ বন্ধ করে বসে ছিলাম। পরে বেতন আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি। আজকের মধ্যে বকেয়া বেতন পরিশধ করতে হবে।

রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাম্মেল হক বলেন, রুপনগরে বকেয়া বেতন ও বিভিন্ন সুবিধা আদায়ের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলো। এখন শিয়ালবাড়ি মূল সড়ক ছেড়ে দিয়ে রাস্তার পাশে বসে আছে আন্দোলনরত শ্রমিকরা। 

তিনি বলেন, সকাল সোয়া  ৯টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। তবে তারা কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ভাঙচুর করেনি। তাদেরকে বুঝিয়ে কারখানায় পাঠানোর চেষ্টা চলছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী মোতায়ন করা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: অবরোধ
লিংক সফলভাবে কপি হয়েছে!