বুধবার সকালে ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি মেট্রোরেলের পথের একটি অংশে এ ঘটনা ঘটে।
মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর একটি সূত্র জানায়, এটি ঠিক না হওয়া পর্যন্ত আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
.png)
জানা গেছে, মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরের ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে গেছে। ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু-নিচু হয়ে গেছে।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেন, আমাদের একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে। সেটি সারানোর কাজ চলছে। ঘণ্টা দেড় থেকে দুই লাগতে পারে। এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে।
কী টেকনিক্যাল ফল্ট– জানতে চাইলে তিনি বলেন, পিলারের ওপরে ভায়াডাক্টে কারিগরিভাবে চারটা স্প্রিং থাকে। এর মধ্যে একটি স্প্রিং ডিসপ্লেস ওয়েতে দেখা যাচ্ছে। আমরা বিষয়টি আইডেন্টিফাই করতে পেরেছি। এর মধ্যে ট্রেন চালানো যায়, তবে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার জন্য বিষয়টি সমাধান করে তারপর ট্রেন চালানো হবে।