ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মেট্রোরেলের নতুন এমডি হলেন আব্দুর রউফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৭, ৯ সেপ্টেম্বর ২০২৪
মেট্রোরেলের নতুন এমডি হলেন আব্দুর রউফ
মোহাম্মদ আব্দুর রউফ- ফাইল ফটো

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আব্দুর রউফ।

এর আগে ডিএমটিসিএল এমডির পদে থাকা এমএএন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সোমবার প্রথমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এমএএন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগটি বাতিল করা হয়। পরে আরেক অফিস আদেশে মোহাম্মদ আব্দুর রউফকে এমডির চলতি দায়িত্ব দেওয়া হয়।

Advertisement

এর আগে ৭ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে ‘How a retired bureaucrat becomes metro monarch, muddles matters’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। পরে সোমবার তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

এম এ এন ছিদ্দিক ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব হন। ২০১৭ সালের ১১ অক্টোবর পর্যন্ত এ পদে থাকেন। অবসরে যাওয়ার পর তাকে ডিএমটিসিএলের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগ দেন।

ডিএমটিসিএলের এমডি হিসেবে দায়িত্ব পাওয়া আব্দুর রউফ এর আগে কোম্পানি সচিব ছিলেন। এরপর তাকে এমআরটি ৫-এর অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!