বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে সচিবালয়ে স্মারকলিপি দেয় সংগঠনটির একটি প্রতিনিধি দল।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক পঙ্কজ দেবনাথ বলেন, জুলাই বিপ্লবের সুফল এখনো আমরা ছাত্র সমাজ ভোগ করতে পারিনি। ২০২৪ সালের শুরু থেকে মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার দাবিতে আমরা আন্দোলন করে যাচ্ছি। বিগত সরকার আমাদের দাবি বাস্তবায়ন করেনি। বর্তমান সরকারের প্রতি আমাদের অনুরোধ ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিন।
.png)
অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের মেট্রোরেলের নির্মাণ ব্যয় ও ভাড়ার তুলনা করে সংগঠনটির ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক সায়মা আফরোজ বলেন, যে পরিমাণ সীমাহীন লুটপাট করা হয়েছে তার বিচার করতে হবে। পাচার হয়ে যাওয়া হাজার কোটি টাকা দেশে ফিরিয়ে এনে দেশের কাজে ব্যয় করতে হবে।
অবিলম্বে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া এবং গণমানুষের জন্য মেট্রোরেলের ভাড়া কমানোর দাবি জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এই নেত্রী।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা নগর শাখার সহ-সভাপতি মহসিন সাথী, ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রাহাত, ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি জয়না মুনমুন প্রমুখ।