ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

চাঁদাবাজির বিরুদ্ধে ফের সোচ্চার শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৮, ১৮ সেপ্টেম্বর ২০২৪
চাঁদাবাজির বিরুদ্ধে ফের সোচ্চার শিক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর মিরপুরে চাঁদাবাজি ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে চাঁদাবাজদের হুঁশিয়ারিও দেওয়া হয়।

বুধবার দুপুরে মিরপুর মডেল থানা থেকে মিরপুর-১ নম্বর গোলচত্বর পর্যন্ত সড়কে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

এ সময় এস এম সায়েম নামে এক শিক্ষার্থী বলেন, চাঁদাবাজদের কোনোভাবেই ছাড় দেবো না। মিরপুর-১০ গোলচত্বর এলাকায় চাঁদাবাজির বিপক্ষে কথা বলাই আমাদের কয়েকজন সহপাঠীকে কোপানো হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে আমরা আজ বিক্ষোভ মিছিল করেছি।

Advertisement

তিনি আরো বলেন, আমরা সিটি কর্পোরেশন বরাবর আবেদন করবো যেন ফুটপাতগুলো অবৈধ দখলমুক্ত করা হয়।

এ সময় চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে ঐ শিক্ষার্থী বলেন, চাঁদাবাজদের পতন ঘটানো একদিনের ব্যাপার। শিক্ষার্থীরা সোচ্চার হলে তারা টিকতে পারবে না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!