ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শুক্রবারও চলবে মেট্রোরেল, জেনে নিন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৮, ১৮ সেপ্টেম্বর ২০২৪
শুক্রবারও চলবে মেট্রোরেল, জেনে নিন সময়সূচি
ফাইল ফটো

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সপ্তাহে ৬ দিন চলাচল করতো মেট্রোরেল। শুক্রবার বন্ধ থাকতো। তবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও মেট্রোর সেবা পাবেন রাজধানীবাসী। অর্থাৎ, সেদিন থেকে সপ্তাহে ৭ দিনই চলবে মেট্রোরেল। তবে শুক্রবার মেট্রোরেল চলাচলের সময়সূচিতে ভিন্নতা রয়েছে।

বুধবার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

আদেশে বলা হয়, ডিএমটিসিএল-এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন-৬ এর মেট্রো ট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Advertisement

এতে আরো বলা হয়, এই প্রেক্ষাপটে আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার মেট্রোরেল উপরোল্লিখিত সময় অনুযায়ী চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!