[ রাজধানী ]
বিশ্বনবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
ছবি: সংগৃহীত
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রাইভেট ইউনিভার্সিটি ইসলামিক সোসাইটির শিক্ষার্থীরা।
সোমবার রাজধানীর ভাটারা থানার সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে, শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল যমুনা ফিউচার পার্কের সামনে থেকে শুরু হয়ে ভাটারা থানার সামনে এসে শেষ হয়।
প্রাইভেট ইউনিভার্সিটি ইসলামিক সোসাইটির শিক্ষার্থী আশরাফুল ইসলাম জাহেদ, শান্ত তালুকদার, ইমরান হোসেন, ফাতেমা নুসরাতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!