ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০২, ৩০ সেপ্টেম্বর ২০২৪
মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ
লালমনিরহাটে ওলামা পরিষদের বিক্ষোভ

ভারতের হিন্দু পণ্ডিত ও বিজেপি নেতা রামগিরি কর্তৃক মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে লালমনিরহাটের বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ওলামা পরিষদ। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরে মিশন মোড়ে ওই সংগঠনের সভাপতি মুফতি আশরাফ আলীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিশন মোড়ে এসে শেষ হয়। এতে প্রায় ২০০-২৫০ জন মানুষ অংশগ্রহণ করে। 

এদিকে জেলার পাটগ্রাম উপজেলায়ও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে স্থানীয় তৌহিদি জনতা। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!