[ দেশজুড়ে ]
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ছাত্র সমাজের উদ্যোগে ভারতে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে বিক্ষোভ মিছিলটি মধুপুর পৌরসভার হাটখোলা বাজার হতে বের হয়ে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে কওমি ওলামা পরিষদ, মধুপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আশরাফ আলী, সাধারণ সম্পাদক মওলানা আব্দুল মোমেনসহ মধুপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!